ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পর্যটন মন্ত্রীর সঙ্গে বিআইডব্লিউটিসি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
পার্থ হক: আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (BIWTC) চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানি।
সাক্ষাৎকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে পদোন্নতি পাওয়ায় এম. রশিদুজ্জামান মিল্লাতকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এ টি এম আব্দুল বারী ড্যানি। একই সঙ্গে তাঁর নতুন দায়িত্বে সফলতা কামনা করেন তিনি।
এ টি এম আব্দুল বারী ড্যানি বলেন, মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়ন ও অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে তিনি প্রত্যাশা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রীর নতুন দায়িত্ব ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। এ সময় এ টি এম আব্দুল বারী ড্যানি মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সুস্বাস্থ্য, সাফল্য ও সার্বিক কল্যাণ কামনা করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর