ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
অবসর সুবিধা পেতে শিক্ষকদের নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: অবসর সুবিধা বোর্ডে চলতি বছরের জুলাই পর্যন্ত জমা হওয়া আবেদনগুলোর মধ্যে যেসব শিক্ষক ও কর্মচারী এখনো অবসর সুবিধা পাননি, তাঁদের অর্থ পেতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্টদের প্রয়োজনীয় একাধিক কাগজপত্র জমা দিতে হবে।
সম্প্রতি অবসর সুবিধা বোর্ডের পরিচালক ড. এস এম আলমগীর কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীর ব্যাংক হিসাব সচল করে হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি এবং এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল নম্বর দিতে হবে। মৃত্যুজনিত আবেদনের ক্ষেত্রে অনলাইন মৃত্যু সনদ, ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ক্ষমতা হস্তান্তরপত্র, ওয়ারিশ সনদ, নমিনির ব্যাংক হিসাব সচল করে হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট, নমিনির এনআইডি এবং নমিনির নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল নম্বর জমা দিতে হবে।
এ ছাড়া সংশ্লিষ্টদের ইনডেক্স নম্বর, আবেদন আইডি নম্বর এবং জমার তারিখ উল্লেখ করতে হবে।
রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের প্রবাসী কল্যাণ ভবনে অবস্থিত অবসর সুবিধা বোর্ডের কার্যালয়ে এসব কাগজপত্র জমা দিতে হবে। স্কুলের শিক্ষকদের ১৪১৫ ও ১৪২১ নম্বর কক্ষে, কলেজ ও কারিগরি শিক্ষকদের ১৪১৬ ও ১৪২১ নম্বর কক্ষে এবং মাদ্রাসার শিক্ষকদের ১৪১৩ ও ১৪২১ নম্বর কক্ষে কাগজপত্র জমা দিতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর