ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী নিয়োগের কারণ জানালেন শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি ও প্রশাসনিক গতি বাড়াতে সরকার এ মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি সরকারের এ সিদ্ধান্তের প্রেক্ষাপট তুলে ধরেন।
গত শুক্রবার (২১ আগস্ট) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এ বিষয়ে শামা ওবায়েদ বলেন, বিগত ১৭ বছরের যেকোনো সময়ের তুলনায় গত ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক বেশি কার্যক্রম পরিচালিত হয়েছে। নতুন নতুন উইং চালুর পাশাপাশি অভিবাসন ব্যবস্থাপনা ও অবৈধ অভিবাসন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ ছাড়া কাজের গতি ত্বরান্বিত করতে প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আন্তমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটি গঠন করা হয়েছে, যা আগে অনুপস্থিত ছিল।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক সময়ে মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা ও কার্যকারিতা পূর্বের যেকোনো সময়ের তুলনায় বহুগুণ বেড়েছে। ফলে প্রশাসনিক সুবিধা এবং পররাষ্ট্রনীতি বাস্তবায়নের প্রক্রিয়াকে আরও বেগবান করতেই এ মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী নিয়োগের পদক্ষেপ নিয়েছে সরকার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি