ঢাকা, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
গণতন্ত্রের জন্য আজীবন লড়েছেন খালেদা জিয়া: ভূমিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন উল্লেখ করে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, ‘বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে জীবন দিয়ে তিনি মানুষের কাছ থেকে চিরবিদায় নিয়েছেন। তাঁর রাজনৈতিক অবদান ও রাজশাহীর প্রতি ভূমিকার স্মরণে দীর্ঘদিন অনুপস্থিত থাকা একটি ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন করা হয়েছে।’
আজ শনিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) হেডকোয়ার্টারে বেগম খালেদা জিয়ার উদ্যোগে আরএমপির কার্যক্রম শুরুর নামফলক পুনঃস্থাপন ও উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া আমাদের মা। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা প্রস্তাব করেছিলাম, তিনি প্রধানমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে রাজশাহীতে আরএমপির শুভ সূচনা করেছিলেন। সে সময় এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।’
তিনি আরও বলেন, ‘আজকের এই দিনে আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। শুধু বাংলাদেশের মানুষ নয়, সমগ্র জাতি আজ তাঁর জন্য কাঁদছে।’
মো. মিজানুর রহমান মিনু বলেন, ‘১৯৯২ সালে তিনি এই মাটিতে এসেছিলেন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠা করেছিলেন। আরএমপি সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এটি আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে।’
রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকারের আমলে রাজশাহীর মানুষ ভালো ও সচ্ছল ছিল। পরবর্তী সময়ে অবৈধ চোরাচালান ও মাদক ব্যবসার মাধ্যমে অনেকে শত শত কোটি টাকার মালিক হয়েছে।
আরএমপির প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে আরএমপি আস্থা অর্জন করেছে। আমরা এখানে সকল নেতা আছি। এ বিষয়ে আমরা কেউ কখনো আপনাদের কিছু বলব না। আইন নিজস্ব গতিতে চলুক। আমার সন্তান যদি কোনো অন্যায় করে, তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেবেন।’
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। তাঁর নেতৃত্বে দেশ সুখী ও সমৃদ্ধিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
এ ছাড়া রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা ও দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমানসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- আপনার মোবাইল থেকে ছবিসহ তথ্য চুরি করছে যেসব অ্যাপ
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- ফেসবুক পোস্ট ঘিরে ঢাবির হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- ঢাকার ১১০ কিলোমিটার নৌপথে চলবে বৈদ্যুতিক ওয়াটার বাস
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ