ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদনে ৭ শর্ত
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন শুরু হয়েছে। তবে নির্ধারিত সাতটি শর্ত পূরণ না করলে কোনো শিক্ষক বদলির জন্য আবেদন করতে পারবেন না। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।
আবেদন শুরুর পর বদলির জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করলে সেখানে আবেদনসংক্রান্ত শর্ত ও নির্দেশনা দেখা যাচ্ছে।
বদলির আবেদনে যে ৭ শর্ত
১. একজন শিক্ষক সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন।
২. নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদন করতে হলে নিজ জেলায় তিনটি বা তার বেশি প্রতিষ্ঠানে পদ শূন্য থাকলে বিভাগীয় বদলির জন্য আবেদন করা যাবে না।
৩. ‘নিজ জেলা’ অথবা ‘নিজ জেলা ও নিজ বিভাগ’ ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে বর্তমান কর্মস্থল ও নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না।
৪. ‘স্পাউসের কর্মস্থল’ ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে বর্তমান কর্মস্থল এবং স্বামী বা স্ত্রীর কর্মস্থল একই জেলায় হলে আবেদন করা যাবে না।
৫. ‘স্পাউসের নিজ জেলা’ ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে বর্তমান কর্মস্থল এবং স্বামী বা স্ত্রীর নিজ জেলা একই হলে আবেদন করা যাবে না।
৬. বদলির আবেদন করতে বর্তমান চাকরির মেয়াদ কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে। চাকরির মেয়াদ দুই বছর পূর্ণ না হলে আবেদন করা যাবে না।
৭. যেসব শিক্ষক বদলিযোগ্য নন, তারা বদলির জন্য আবেদন করতে পারবেন না।
নির্ধারিত শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে বদলির আবেদন করার সুযোগ থাকবে না। তাই আবেদন করার আগে শিক্ষকদের নিজেদের তথ্য ও যোগ্যতা যাচাই করে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত