ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
আজ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন আজ শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে অনলাইনে শুরু হচ্ছে। আবেদন করার সুযোগ থাকবে ২৭ আগস্ট পর্যন্ত। নির্ধারিত ওয়েবসাইটে মোবাইলে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে যোগ্য শিক্ষকরা আবেদন করতে পারবেন।
বদলি আবেদনের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসপি ইন্টারন্যাশনাল শুক্রবার জানিয়েছে, সকাল ১১টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু হবে। এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক বিজ্ঞপ্তিতে বদলি কার্যক্রম শুরুর বিষয়টি জানায়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন খান।
মাউশির বিজ্ঞপ্তি অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা এ বদলি কার্যক্রমে অংশ নিতে পারবেন। এর আওতায় প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রতিষ্ঠান প্রধান, প্রদর্শক, ট্রেড ইনস্ট্রাক্টরসহ সব শিক্ষক রয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা ২০২৬ (সংশোধিত)অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় প্রস্তুত সফটওয়্যারের মাধ্যমে পুরো কার্যক্রম পরিচালিত হবে।
একজন শিক্ষক পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পাওয়ার পর বদলি নীতিমালা অনুসারে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই-বাছাই করা হবে। এরপর কর্তৃপক্ষ বদলিভিত্তিক পদায়নের আদেশ জারি করবে।
নীতিমালা অনুযায়ী, শিক্ষকরা চাকরির আবেদনে উল্লেখ করা নিজ জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। নিজ জেলায় সংশ্লিষ্ট বিষয়ে পদ শূন্য না থাকলে নিজ বিভাগের অন্য যেকোনো জেলায় থাকা শূন্য পদের বিপরীতে আবেদন করার সুযোগ থাকবে।
নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করে সংশ্লিষ্ট শিক্ষকরা বদলি কার্যক্রমে অংশ নিতে পারবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ