ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বা পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তবে নতুন বেতন কাঠামো কবে থেকে এবং কত ধাপে কার্যকর হবে, সে বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের পর চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। প্রয়োজন হলে পে-স্কেল বাস্তবায়নে অভ্যন্তরীণ সম্পদ আহরণের পাশাপাশি ঋণ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পে-স্কেল নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিনি জানান, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়ায় ইতোমধ্যে দুটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। সাধারণত পে-স্কেল প্রণয়নের কাজ তিনটি পর্যায়ে এগোয়।
প্রথম পর্যায়ে পে সার্ভিস কমিশন, সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে সংশ্লিষ্ট পে কমিটি এবং বিচার বিভাগের জন্য জুডিশিয়াল পে কমিশন প্রতিবেদন দেয়। এসব প্রতিবেদনের মধ্যে প্রথম দুটির বিষয়ে সচিব কমিটি পর্যালোচনা শেষে সুপারিশ দিয়েছে।
বিচার বিভাগের পে-স্কেলের বিষয়ে মন্ত্রিপরিষদ গঠিত একটি কমিটি কাজ করছে। ওই কমিটির প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে। দেশের বাস্তবতা, বিষয়টির সংবেদনশীলতা এবং সাংবিধানিক বাধ্যবাধকতা বিবেচনায় নিয়ে কমিটি প্রতিবেদন দেবে। এর মাধ্যমে পে-স্কেল প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ সম্পন্ন হবে।
এরপর তৃতীয় পর্যায়ে সংশ্লিষ্ট প্রস্তাবগুলো মন্ত্রিসভায় পর্যালোচনা করা হবে। নতুন বেতন কাঠামোর কোন বিষয় কখন থেকে এবং কীভাবে বাস্তবায়ন করা হবে, সে সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকেই নেওয়া হবে বলে জানান উপদেষ্টা।
নতুন পে-স্কেল কার্যকর করতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হলে এর সংস্থান কীভাবে হবে এমন প্রশ্নের জবাবে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়ানোর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ঋণ নেওয়া হবে। তবে পে-স্কেল বাস্তবায়নের জন্য ঋণ নেওয়াকে তিনি নিজে কোনো সমস্যা হিসেবে দেখছেন না।
নতুন পে-স্কেলের বিভিন্ন প্রক্রিয়াগত ধাপ এগিয়ে গেলেও এর কার্যকর হওয়ার সময় ও ধাপসংখ্যা মন্ত্রিসভার চূড়ান্ত সিদ্ধান্তের পরই জানানো হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর