ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মচারী নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুপারভাইজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর দপ্তরের জন্য একজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
নির্বাচিত প্রার্থী জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৬তম গ্রেডে ৯ হাজার থেকে ২২ হাজার ৪৯০ টাকা বেতন পাবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়
পদের নাম: সুপারভাইজার
পদসংখ্যা: ১টি
বেতন: ৯ হাজার থেকে ২২ হাজার ৪৯০ টাকা
গ্রেড: ১৬তম
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের মাধ্যম: ডাকযোগে/সরাসরি
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে) সহ স্নাতক বা সমমান পাস হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/জিপিএ ৩.০০ (৫.০০ স্কেলে) এবং দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে)-এর নিচে গ্রহণযোগ্য নয়।
অন্যান্য যোগ্যতা: সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রে শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেট ও ডিগ্রির তথ্য উল্লেখ করতে হবে। কোনো তথ্য গোপন বা উল্লেখ না করলে ভবিষ্যতে পরীক্ষায় পাসের সার্টিফিকেট নথিতে সংযুক্ত করা হবে না এবং বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রয়োজনীয় নথিপত্র: আবেদনপত্রের সঙ্গে রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ৩০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জমা দিতে হবে। পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়। এ ছাড়া সব পরীক্ষায় পাসের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
আবেদনপত্র আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর লিখিত দরখাস্তসহ প্রধান প্রকৌশলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে পৌঁছাতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ