ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি চাকরির বয়সের ভিত্তিতে নয়, বরং পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার (১৯ আগস্ট) চট্টগ্রামের পিটিআই অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষা, চট্টগ্রাম বিভাগ আয়োজিত ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও আধুনিকায়নে শিক্ষকদের জন্য একটি পূর্ণাঙ্গ ও নতুন নীতিমালা প্রণয়ন করছে সরকার। এই নীতিমালায় শিক্ষকদের বেতন কাঠামো বা পে-স্কেলের পাশাপাশি পদোন্নতির ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। নতুন ব্যবস্থায় শুধু চাকরির বয়স বিবেচনা না করে কর্মদক্ষতার মূল্যায়নের ভিত্তিতে শিক্ষকদের পদোন্নতির সুযোগ দেওয়া হবে।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, দীর্ঘদিন ধরে আইনি জটিলতার কারণে স্থগিত থাকা প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া আবার শুরু হতে যাচ্ছে। উচ্চ আদালতের মামলার রায় সরকারের পক্ষে আসায় দ্রুততম সময়ের মধ্যে ৩২ হাজারেরও বেশি শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। বিপুলসংখ্যক নিয়োগের কারণে কিছুটা সময় লাগলেও এরই মধ্যে কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
একই সঙ্গে সহকারী শিক্ষক পদে বড় পরিসরে নিয়োগের প্রস্তুতি চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগ সম্পন্ন হলে সহকারী শিক্ষকের অনেক পদ শূন্য হবে। এর পরিপ্রেক্ষিতে আরও ১৪ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া ২০২৩ সালে অনুষ্ঠিত সহকারী শিক্ষক পরীক্ষার চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করা হচ্ছে। রায় পাওয়া গেলে ৬ হাজারের বেশি পদে নিয়োগ নিশ্চিত করা হবে। এই ধারাবাহিকতা বজায় রেখে প্রতিবছর গড়ে ১৪ থেকে ১৫ হাজার নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে।
শিক্ষকদের গুণগত মান উন্নয়নে প্রশিক্ষণ ব্যবস্থাতেও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে বলে জানান ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন (নেপ)’ ইতিমধ্যে নতুন প্রশিক্ষণ নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে। এতদিন প্রাথমিক শিক্ষকদের বেসিক ট্রেনিং (বিটিপিটি) পিটিআই সেন্টারগুলোতে টানা ১০ মাস ইন-ক্যাম্পাস পদ্ধতিতে পরিচালিত হতো। নতুন নীতিমালায় এর পরিবর্তে প্রথমে দুই মাসের ইন-ক্যাম্পাস প্রশিক্ষণ এবং পরে ‘অন দ্য জব’ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে অল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক শিক্ষককে উন্নত প্রশিক্ষণের আওতায় আনা সম্ভব হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)