ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
হালাল শিল্প বৈশ্বিক অর্থনীতিতে বড় শক্তি হতে পারে: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ শুধু মুসলিম বিশ্বের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমগ্র মানবসভ্যতার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ ও শক্তিতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর একটি অভিজাত হোটেলে মালয়েশিয়ান হাইকমিশন আয়োজিত ‘থিংক হালাল, গ্রো গ্লোবাল’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, হালাল পণ্য ও সংস্কৃতির বিকাশকে কেবল ধর্মীয় বা সাংস্কৃতিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে বৈশ্বিক অর্থনীতি ও মানবকল্যাণেরও সরাসরি সম্পর্ক রয়েছে। বিশ্ববাজারে হালাল খাদ্যের বড় চাহিদা রয়েছে এবং ভোক্তা ও বিনিয়োগকারীরা এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে প্রস্তুত।
বাংলাদেশ ও মালয়েশিয়ার অভিন্ন ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দুই দেশ নিজেদের অভিন্ন মূল্যবোধ, সংস্কৃতি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হালাল শিল্পের বিকাশ ঘটাতে পারে। একই সঙ্গে বিশ্ববাজারে এ খাতের পরিধি বাড়াতেও দুই দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
হালাল পণ্যের ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদার পরিপ্রেক্ষিতে উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের জন্য সঠিক ধারণা, তথ্য, জ্ঞান ও সুস্পষ্ট ব্যবসায়িক কাঠামো তৈরি করা প্রয়োজন। জ্ঞান ও সঠিক ধারণার সমন্বয় ঘটাতে পারলে তা বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ ভোক্তাদের কাছে হালাল পণ্যের গ্রহণযোগ্যতাও বাড়বে।
সম্প্রতি প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের প্রসঙ্গ তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, কুয়ালালামপুর সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যেভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন, তা দুই দেশের গভীর বন্ধুত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। এ জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে মালয়েশিয়া সরকার এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক কেবল কূটনৈতিক যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নয়; জনগণের অভিন্ন মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেও এ সম্পর্ক গড়ে উঠেছে। হালাল শিল্প দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতার নতুন একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠতে পারে।
সেমিনারে মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার শাহিদ বক্তব্য দেন। অনুষ্ঠানে দুই দেশের শীর্ষ ব্যবসায়ী, বিনিয়োগকারী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)