ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
নিজস্ব প্রতিবেদক: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) মাইগ্রেশন বিষয়ে শিক্ষার্থীদের অনলাইন ভোট দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত ভোট দেওয়া যাবে। একই সঙ্গে মোবাইল নম্বর পরিবর্তনজনিত সমস্যায় থাকা শিক্ষার্থীদের জন্য নম্বর হালনাগাদ ও ভোটের অনুরোধ জানানোর ব্যবস্থা করা হয়েছে।
আজ বুধবার (১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট অ্যাকাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন বিষয়ে অনলাইন ভোট গ্রহণ কার্যক্রম সোমবার সকাল ১০টা থেকে চলমান রয়েছে।
তবে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ই-মেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছেন, মোবাইল নম্বর পরিবর্তন হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাটাবেজে সংরক্ষিত নম্বরে ওটিপি পৌঁছাচ্ছে না। ফলে তাঁরা ভোট দিতে পারছেন না।
এ পরিস্থিতিতে কারিগরি সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে ভোট গ্রহণের সময়সীমা বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এতে মোট ৭৮ ঘণ্টা ভোট দেওয়ার সুযোগ থাকছে।
মোবাইল নম্বর পরিবর্তনের সুযোগ
মোবাইল নম্বর পরিবর্তনজনিত সমস্যায় থাকা শিক্ষার্থীদের জন্য ভোটের ওয়েবসাইটে ‘নম্বর পরিবর্তন ও ভোটের অনুরোধ’ নামে পৃথক একটি অনলাইন ফরম চালু করা হয়েছে।
সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ফরমে তাঁদের সচল মোবাইল নম্বর দেওয়ার পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের কপি ও সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্রের কপি সংযুক্ত করে ভোট দেওয়ার অনুরোধ জানাতে পারবেন। প্রশাসনিক যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভোট গণনায় অন্তর্ভুক্ত করা হবে।
যেসব শিক্ষার্থী ইতিমধ্যে সফলভাবে ভোট দিয়েছেন, তাঁদের নতুন করে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। কারিগরি সমস্যার কারণে কোনো শিক্ষার্থী যেন ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত না হন, সেটিই কর্তৃপক্ষের অগ্রাধিকার বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সবার ধৈর্য ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. শহীদুর রহমান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর