ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস

২০২৬ আগস্ট ১৮ ১৮:৩৫:০৩

চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস

নিজস্ব প্রতিবেদক: নারীদের জন্য চালু হওয়া বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘পিংক বাস’ সেবার প্রথম দিনেই দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাজধানীর বনানীর নতুন বিমানবন্দর সড়কে পিংক বাসটিকে ধাক্কা দেয় বলাকা পরিবহনের একটি বাস।

পিংক বাসটিকে ধাক্কা দেওয়ার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বনানী এলাকায় পিংক বাসটি পৌঁছানোর পরপরই বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে সেটির ধাক্কা লাগে।

ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বলাকা পরিবহনের বাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়েছে।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে ঢাকাসহ তিন জেলায় বিশেষ ‘পিংক বাস’ সেবা চালু করেছে বিআরটিসি। নারী চালক দ্বারা পরিচালিত নারীবান্ধব পরিবহনব্যবস্থা নিশ্চিত করা সরকারের অঙ্গীকারের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

মোট ১৪টি বিশেষ বাস দিয়ে এ সেবা শুরু হয়েছে। এর মধ্যে ঢাকার ১০টি রুটে ১০টি, চট্টগ্রামের দুটি রুটে দুটি এবং বগুড়ার দুটি রুটে দুটি বাস চলবে। ঢাকায় চলাচলকারী ১০টি বাসের মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সর্বশেষ সমন্বয় করা দামেই সোমবার (১৭ আগস্ট) স্বর্ণ বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২... বিস্তারিত