ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
এমপিওভুক্ত কারিগরি শিক্ষকদের সুখবর দিল মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা জারি হলেও এখনো শুরু হয়নি বদলি কার্যক্রম। তবে এ কার্যক্রম পরিচালনার জন্য তৈরি করা সফটওয়্যারের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) রেহানা ইয়াছমিন বলেন, শিক্ষকদের বদলি সফটওয়্যারের কাজ শেষ হয়েছে। খুব শিগগিরই অধিদপ্তর বদলি কার্যক্রম শুরু করতে পারবে বলে আশা করা হচ্ছে। তবে কার্যক্রম শুরুর নির্দিষ্ট তারিখ অধিদপ্তর জানাতে পারবে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পিআইইউ) প্রকৌশলী মো. মাকসুদুর রহমান জানান, বদলি সফটওয়্যার প্রস্তুত রয়েছে। প্রথমবার সফটওয়্যারে জায়গা কম থাকায় সেটি আবার আপডেট করা হয়েছে। এখন এটি পুরোপুরি প্রস্তুত। বদলি কার্যক্রম শুরু ও তারিখ নির্ধারণের জন্য খুব শিগগিরই কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক একটি সভা করবেন। এরপরই বদলি কার্যক্রম শুরু হবে।
এর আগে, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া চালুর লক্ষ্যে গত ২৬ মে ‘বদলি নীতিমালা-২০২৬’ জারি করে সরকার। নীতিমালা অনুযায়ী, প্রথম যোগদানের পর চাকরিকাল ন্যূনতম দুই বছর পূর্ণ হলে একজন শিক্ষক বদলির জন্য আবেদন করতে পারবেন।
নতুন নিয়মে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ সব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বদলি কার্যক্রম অনলাইনের স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে।
নীতিমালায় আরও বলা হয়েছে, একবার বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর সেখানে ন্যূনতম দুই বছর চাকরি পূর্ণ না করলে পুনরায় বদলির আবেদন করা যাবে না। একজন শিক্ষক বা কর্মচারী তাঁর পুরো কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- শিক্ষার লক্ষ্য শুধু জীবিকা নয়, ভালো নাগরিক হওয়া: নৌপরিবহন মন্ত্রী
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)