ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
চাকরিপ্রার্থীদের যে সতর্কবার্তা দিল জনপ্রশাসন
নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র তৈরি করে চাকরিপ্রার্থীদের প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার আশঙ্কায় চাকরিপ্রার্থীদের সতর্ক করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার (১৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলামের স্বাক্ষর নকল করে তৈরি একটি ভুয়া অফিস আদেশ সম্প্রতি তাদের নজরে এসেছে। এতে মো. রেদুয়ান আহমেদ নামে এক ব্যক্তিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার দাবি করা হয়েছে।
১০ আগস্ট তারিখে তৈরি ওই ভুয়া আদেশে বলা হয়েছে, জনবল সংকট মোকাবিলায় বিভাগীয় নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শূন্য পদে সরকারি বিধি অনুসরণ করে ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা বেতন স্কেলে নিয়োগ দেওয়া হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগটি ১১ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে।
তবে প্রশাসন-১ শাখা থেকে এ ধরনের কোনো নিয়োগপত্র বা অফিস আদেশ জারি করা হয়নি বলে নিশ্চিত করেছেন উপসচিব শরিফুল ইসলাম।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, সংবাদমাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং নির্ধারিত নিয়োগ পরীক্ষা ছাড়া সরাসরি জনবল নিয়োগের কোনো সুযোগ নেই। তাই চাকরির আশ্বাসে কোনো ব্যক্তি বা চক্রের সঙ্গে আর্থিক লেনদেন কিংবা কোনো ধরনের চুক্তি না করতে চাকরিপ্রার্থীদের সতর্ক করা হয়েছে।
মন্ত্রণালয়ের সব নিয়োগ বিজ্ঞপ্তি নিয়মিতভাবে সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়। নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপে অনলাইনে আবেদন গ্রহণের পাশাপাশি প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিয়োগসংক্রান্ত তথ্য ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। এরপরও চাকরিপ্রার্থীদের সরলতার সুযোগ নিয়ে অসাধু চক্র ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও অফিস আদেশ তৈরি করে প্রতারণা চালিয়ে যাচ্ছে।
চাকরি সংক্রান্ত যেকোনো তথ্য যাচাইয়ের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করতে চাকরিপ্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত