ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তর এবং এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩ থেকে ১৬ গ্রেডে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাঁচটি পদে মোট ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিয়োগের বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো-
১. কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৬
গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৩, ১১,০০০-২৬,৫৯০ টাকা।
২. উচ্চমান সহকারী
পদসংখ্যা: ৯
গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৪, ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৩. লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৫
গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২০
গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৫. হিসাব সহকারী কাম ক্যাশিয়ার
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬, ৯,৩০০-২২,৪৯০ টাকা।
বয়সসীমা
প্রার্থীর বয়স ১১ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের সময়সূচি
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে ১৬ আগস্ট ২০২৬ সকাল ১০টায়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৬ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা।
আবেদন ফি
সব পদের জন্য আবেদন ফি ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)। অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডে আবেদন ফি ৫৬ টাকা।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
২৪ জুলাই ২০২৫ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে উল্লিখিত পদগুলোতে যারা আগে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা বিভিন্ন পদের পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই একাধিক পদে আবেদন না করার জন্য প্রার্থীদের অনুরোধ করা হয়েছে।
আবেদনের পদ্ধতি ও অন্যান্য বিস্তারিত তথ্য সংশ্লিষ্টওয়েবসাইটে পাওয়া যাবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর