ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
মাদ্রাসা-স্কুলে ৭৭ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তুতি চলছে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মাদ্রাসা ও স্কুলে প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নতুন নিয়োগের আগে দূর-দূরান্তে কর্মরত শিক্ষকদের বদলির ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।
আজ সোমবার (১৭ আগস্ট) রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘মাদ্রাসা ও স্কুলে প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দিতে হবে। সেটা দেওয়ার আগে আমাদের যারা যারা বিভিন্ন দূর-দূরান্তে পোস্টিং রয়েছে, সেটা ট্রান্সফারের ব্যবস্থা আমরা করছি। আজকালের মধ্যেই সেটা শুরু করতে যাচ্ছি। ট্রান্সফারের বিষয়টার পর আমরা নিউ রিক্রুটমেন্টের দিকে যাচ্ছি।’
বদলির ক্ষেত্রে স্বচ্ছতা কীভাবে নিশ্চিত করা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি চালু হওয়ার পর দেখা যাবে। এখনই এই প্রশ্ন কেন?’
মন্ত্রী আরও বলেন, ‘আমরা শিক্ষকদের অবসর ভাতা সারা দেশব্যাপী সকলকে দেওয়া শুরু করেছি। শিক্ষক নিয়োগের মোটামুটি প্রস্তুতিও সব ক্ষেত্রেই সমাধান শুরু হয়েছে।’
প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকসংকট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক সময় ধরে আমাদের শিক্ষক নেই। প্রাথমিক স্কুলে ৩২ হাজার হেডমাস্টার নেই। সেটার মামলা আমরা নিষ্পত্তি করেছি।’
তিনি আরও বলেন, পাবলিক স্কুলগুলোর প্রতিষ্ঠানপ্রধানের রিটেন পরীক্ষা শেষ হওয়ার পর যে মামলা হয়েছিল, সেটিও নিষ্পত্তি হয়েছে। কিছুদিনের মধ্যেই এ পদগুলোর ভাইভা নেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, শিক্ষক বদলির প্রক্রিয়া শুরুর পর মাদ্রাসা ও স্কুলে নতুন শিক্ষক নিয়োগের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার