ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
কল্যাণমূলক রাষ্ট্র গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের স্বস্তি, কৃষক ও নিম্নআয়ের মানুষের সহায়তা এবং উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জনগণ ধানের শীষ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন দিয়ে সরকার গঠনে সহযোগিতা করেছে। এই সরকার জনগণের সরকার উল্লেখ করে তিনি বলেন, জনগণের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে মানুষের খাদ্য ও জীবিকার সংস্থান নিশ্চিত করা হবে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দুই মাস আগে বাজেট উপস্থাপন করা হয়েছে। সাধারণ মানুষের প্রয়োজনীয় ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর সরকার কর কমিয়েছে, যাতে কেউ সুযোগ নিয়ে এসব পণ্যের দাম বাড়াতে না পারে। অতীতে বাজেট ঘোষণার পরদিনই পণ্যের দাম বেড়ে যাওয়ার নজির ছিল বলেও উল্লেখ করেন তিনি। জনগণের স্বস্তির কথা বিবেচনা করেই বর্তমান সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচির পাশাপাশি উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৫৫৩টি উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১৫১ শয্যার হাসপাতালে রূপান্তর করা হবে। এর ফলে গুরুতর অসুস্থতা না হলে উপজেলা ও গ্রামের মানুষের চিকিৎসার জন্য জেলা হাসপাতালে আসার প্রয়োজন কমবে।
দেশে বিভ্রান্তি ছড়ানো ও গুজব রটনাকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের অতীত ভূমিকা বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ কর্মকাণ্ডের দিকেও নজর রাখতে হবে। ১৯৭১, ১৯৮৬ ও ১৯৯৬ সালে তাদের ভূমিকার পাশাপাশি গত ১৭ বছরের আন্দোলনেও তাদের রাজপথে দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির নেতা-কর্মীদের আন্দোলনে নির্যাতন, গুম ও হত্যার শিকার হওয়ার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, যারা বর্তমানে বড় বড় কথা বলে জনগণকে বিএনপি সরকারের বিরুদ্ধে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের গত ১৭ বছর রাজপথে দেখা যায়নি।
সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ২০২২ সালে সংস্কারের ঘোষণা দিয়েছিল। বিএনপি তথা খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে সংস্কারের প্রস্তাবনা প্রথম জনগণের সামনে তুলে ধরা হয়েছিল বলে দাবি করেন তিনি। দেশকে স্থিতিশীল রাখতে কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দীন প্রমুখ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)