ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
তিন বছরে বদলে যাবে প্রাথমিক শিক্ষার চিত্র: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষার মান বাড়াতে জনবল সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষক নীতিমালা প্রণয়ন, ধর্মীয়, সাংস্কৃতিক ও খেলাধুলাভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্তিসহ শিক্ষার সার্বিক মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
আজ রবিবার বিকেলে ময়মনসিংহের নেপ অডিটোরিয়ামে ‘প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ববি হাজ্জাজ বলেন, ‘৬ মাসের টার্গেট পূরণ হয়েছে। আগামী ৬ মাসের টার্গেটও পূরণ হবে।’ আগামী তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষার চিত্র পুরোপুরি বদলে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, সরকার চায় দেশের কোনো শিশুই যেন প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে না থাকে। শুধু অবকাঠামো নির্মাণ নয়, শিক্ষার প্রকৃত মানোন্নয়ন নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য শিক্ষক নীতিমালা প্রণয়নসহ বিভিন্ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। জনবল সংকট নিরসনেও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য ধর্মীয়, সাংস্কৃতিক ও খেলাধুলাভিত্তিক শিক্ষার সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), ময়মনসিংহের মহাপরিচালক ফরিদ আহমদ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মীর আব্দুল আউয়াল আল মেহেদী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)