ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
শেখ হাসিনার সঙ্গে অন্য ফ্যাসিস্টদের তুলনা চলে না: রিজভী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্ট হিসেবে শেখ হাসিনার সঙ্গে পৃথিবীর অন্য কোনো ফ্যাসিস্টের তুলনা হয় না। ফ্যাসিস্ট হলো মুসোলিনি, নাৎসি, হিটলার। তাঁদের কমপক্ষে নিজস্ব একটি দেশপ্রেম ছিল। তাঁরা চেয়েছেন জার্মানিকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসেবে গড়ে তুলতে। আর শেখ হাসিনা চেয়েছেন নিজের স্বাধীনতা বিক্রি করেও হোক ক্ষমতায় থাকতে।
আজ রবিবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেট হলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, প্রফেসর ড. লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. নাজমুল হোসাইন প্রমুখ।
রিজভী বলেন, ‘শিক্ষকেরা চাকরি করে যে বেতন পান, সেটা দিয়েই তাঁদের সংসার চালাতে হয়। ফ্যাসিস্ট আমলে কথা বলার জন্য শিক্ষকসহ অনেকের চাকরি হারিয়েছেন। আসলে জুলাই হচ্ছে দীর্ঘদিনের সঞ্চিত ক্ষোভ।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা চেয়েছেন জনগণের ওপর যত পারো অত্যাচার করো, যত পারো রক্ত ঝরাও তাতে তাঁর কিছু যায় আসে না। শুধু তাঁকে সমর্থন কর। সেই কারণেই তিনি পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্পর্ক করেছেন। কাউকে পাত্তা দিতে চাননি।’
এ সময় রিজভী বলেন, ‘দেশে গত ১৭ বছর লেখাপড়া তো হয়নি, বরং অদ্ভুতভাবে মেধাকে ধ্বংস করার চেষ্টা হয়েছে। খাতার মধ্যে উত্তর না লিখে শুধু প্রশ্নপত্র লিখে এসেছে, তাকেও পাস দেওয়া হয়েছে, জিপিএ-৫ করে দেওয়া হয়েছে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি