ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
নাটোরের চার উপজেলায় ফ্যামিলি কার্ড নিয়োগের ফল স্থগিত
নিজস্ব প্রতিবেদক: নাটোরের চার উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের প্রকাশিত ফলাফল স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের টেলিফোনিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে পূর্বে প্রকাশিত পরীক্ষার ফলাফল স্থগিত রাখা হয়েছে। ফলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের আওতায় সংশ্লিষ্ট চার উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার প্রকাশিত ফলাফল কার্যকর থাকবে না।
সংশ্লিষ্ট উপজেলাগুলো হলো লালপুর, বাগাতিপাড়া, বড়াইগ্রাম ও গুরুদাসপুর। এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে নিয়োগের ফলাফল স্থগিতের খবরে পরীক্ষায় অংশ নেওয়া নিয়োগপ্রত্যাশীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করে দ্রুত পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা চিঠি পাওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তবে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে আবেদন গ্রহণ কিংবা পুনরায় পরীক্ষা নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তারা।
উল্লেখ্য, গতকাল বুধবার ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বাতিলের দাবিতে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে। এসব ঘটনায় উভয় উপজেলায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-ভাঙচুরের অভিযোগ রয়েছে।
তবে ওই হামলা-ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতেই নিয়োগের ফলাফল স্থগিত করা হয়েছে কি না, রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে তা উল্লেখ করা হয়নি।
পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত চার উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে প্রকাশিত নিয়োগ ফলাফল কার্যকর হচ্ছে না।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)