ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে পাঁচ বাস আটক
নিজস্ব প্রতিবেদক: সরকারি তিতুমীর কলেজের এক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে আজমেরী গ্লোরি পরিবহনের পাঁচটি বাস আটক করেছেন কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বাসগুলো কলেজের মাঠে এনে রাখা হয়। শিক্ষার্থীদের দাবি, হাফ ভাড়া দেওয়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই নারী শিক্ষার্থীর সঙ্গে বাসের কর্মীরা দুর্ব্যবহার ও হেনস্তার চেষ্টা করেন।
ভুক্তভোগী নারী শিক্ষার্থী জানান, গত মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসভাড়া নিয়ে কন্ডাক্টরের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। তিনি বলেন, ‘আমরা স্টুডেন্ট হিসেবে অর্ধেক ভাড়া দেওয়ার পর কন্ডাক্টর আমাদের দিকে টাকা ছুড়ে মারেন। পরে তিনি বলেন, স্টুডেন্ট ভাড়া বলে কোনো ভাড়া নেই। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে তিনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বিভিন্ন উসকানিমূলক কথা বলেন।’
তিনি আরও বলেন, ‘একপর্যায়ে তারা আমাদের ওপর হামলার চেষ্টা করেন। আমার ফ্রেন্ডের মুখের সামনে হাত তোলার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রায় গায়ে হাত দেওয়ার মতো অবস্থা হয়েছিল।’
বাস আটকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইমুম হাবিব বলেন, ‘দীর্ঘদিন ধরে এ ধরনের ঘটনা ঘটছে। আমরা বাসগুলো আটক করেছি বিষয়টির নিষ্পত্তি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধের দাবিতে। শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত হওয়াসহ বিষয়গুলোর সমাধান হলে আমাদের এভাবে অবস্থান নিতে হবে না।’
তিনি আরও বলেন, ‘আমরা হেল্পারের মাধ্যমে মালিক সমিতিকে বিষয়টি জানিয়েছি। তাঁদের সঙ্গে বসে আলোচনা করব। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে কী ব্যবস্থা নেওয়া হবে, সেটিও তাঁদের কাছ থেকে জানতে চাই।’
শিক্ষার্থীরা জানান, পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করতে চান তাঁরা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র