ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণ করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় বায়তুল মুকাররমে কমিটির সভা অনুষ্ঠিত হবে।
বাদ মাগরিব সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে এ বৈঠক বসবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা-সংক্রান্ত বিভিন্ন তথ্য পর্যালোচনা করা হবে। দেশের কোথাও চাঁদ দেখা যাওয়ার তথ্য পাওয়া গেলে তা যাচাই-বাছাই শেষে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ ঘোষণা করা হবে।
এদিকে বাংলাদেশের আকাশে কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত ইসলামিক ফাউন্ডেশনকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার তথ্য অবহিত করতে বলা হয়েছে।
চাঁদ দেখা-সংক্রান্ত তথ্য জানাতে ইসলামিক ফাউন্ডেশনের ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে যোগাযোগ করা যাবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)