ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
ইয়াবাসহ সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক আটক
নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাটের ক্ষেতলালে ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রহিম নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার কাচারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আব্দুর রহিম ক্ষেতলাল সরকারি পাইলট মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ক্ষেতলাল থানা পুলিশের একটি দল কাচারী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুর রহিমের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে তল্লাশি করা হয়। তল্লাশির সময় তাঁর কাছ থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, সহকারী শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এমনকি এর আগে চিকিৎসা সনদ নিয়ে তিনি একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি ছিলেন বলেও জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে শিক্ষক আব্দুর রহিমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন পিস ইয়াবাসহ আব্দুর রহিমকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসের আলী জানান, কোনো শিক্ষক মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকা বা আটক হওয়ার বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রতিবেদন আকারে জানানো হবে। সেখান থেকে বিভাগীয় ডিপিইও নিয়ম অনুযায়ী পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)