ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
মাসে একদিন জুলাই জাদুঘরে যাবে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: দেশের স্কুলশিক্ষার্থীদের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে পরিচিত করতে মাসে একদিন সরকারি ব্যবস্থাপনায় জুলাই জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, শুধু জুলাই জাদুঘর নয়, জাতীয় জাদুঘরসহ দেশের বিভিন্ন জাদুঘরেও পর্যায়ক্রমে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, জুলাই জাদুঘর উদ্বোধনের পর সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলেছে। শুরুতে দর্শনার্থীর অতিরিক্ত চাপের কারণে কিছু ব্যবস্থাপনাগত সমস্যা দেখা দিলেও বর্তমানে সবাই শৃঙ্খলার সঙ্গে জাদুঘর পরিদর্শন করছেন।
তাঁর ভাষ্য, সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, মাসে একটি দিন স্কুলশিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হবে। ওই দিন সরকারি উদ্যোগে বিশেষ করে উচ্চ শ্রেণির শিক্ষার্থীদের জুলাই জাদুঘরে নিয়ে যাওয়া হবে, যাতে তারা দেশের ইতিহাস ও গণঅভ্যুত্থানের ঘটনাবলি সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারে।
এ উদ্যোগ শুধু জুলাই জাদুঘরে সীমাবদ্ধ থাকবে না। জাতীয় জাদুঘরেও শিক্ষার্থীদের নিয়মিত পরিদর্শনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তথ্য উপদেষ্টা। এ ছাড়া ঢাকার বাইরের বিভিন্ন জাদুঘরেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে একই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। শিক্ষার্থীদের বইয়ের পাঠের পাশাপাশি বাস্তব ইতিহাসের সঙ্গে পরিচিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের বিষয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা।
তিনি জানান, দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে সরকার ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা-২০২৬’-এর খসড়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, এই নীতিমালার মূল লক্ষ্য হচ্ছে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে কাজে লাগানো।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?