ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নেতৃত্ব ‘সম্পূর্ণ ব্যর্থ’: শুমার
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার। তিনি অভিযোগ করেছেন, এই যুদ্ধে ট্রাম্পের কোনো সুস্পষ্ট কৌশল বা শৃঙ্খলা নেই। একই সঙ্গে ট্রাম্পের নেতৃত্ব ‘সম্পূর্ণ ও চূড়ান্তভাবে ব্যর্থ’ বলেও মন্তব্য করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন শুমার।
পোস্টে তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প আমাদের একটি অবৈধ যুদ্ধে জড়িয়েছেন, সেই যুদ্ধে হারছেন এবং কীভাবে সেখান থেকে বেরিয়ে আসবেন, তারও কোনো পথ নেই।’
তিনি আরও বলেন, ট্রাম্পের কৌশলগত দুর্বলতা, শৃঙ্খলার অভাব এবং কার্যকরভাবে আলোচনায় বসতে না পারার কারণে মার্কিন সেনারা ঝুঁকির মধ্যে পড়ছেন। একই সঙ্গে সাধারণ আমেরিকানদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়ছে।
শুমারের ভাষায়, ‘ট্রাম্পের নেতৃত্ব সম্পূর্ণ ও চূড়ান্তভাবে ব্যর্থ।’ পাশাপাশি তিনি দ্রুত এই যুদ্ধ বন্ধ করে ট্রাম্পের তৈরি করা ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
ইমামুল

পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়