ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মাসে ৬৭ লাখ টাকা ভাতাসহ কানাডায় ৩ বছরের ফেলোশিপের সুযোগ
পার্থ হক: কানাডার খ্যাতনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব মন্ট্রিল (Université de Montréal)-এর অন্তর্ভুক্ত ইনস্টিটিউট কোর্তোয়া (Institut Courtois) আন্তর্জাতিক গবেষকদের জন্য ২০২৭ সালের পোস্টডক্টোরাল ফেলোশিপের আবেদন আহ্বান করেছে। বিজ্ঞান ও প্রযুক্তির আধুনিক ক্ষেত্রগুলোতে মৌলিক গবেষণার লক্ষ্যে তিন বছর মেয়াদি এই ফেলোশিপের ঘোষণা দেওয়া হয়েছে। নির্বাচিত গবেষকেরা বেতন ও আকর্ষণীয় গবেষণা তহবিলসহ বিভিন্ন প্রশাসনিক সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের যেকোনো দেশের যোগ্য প্রার্থীরা এই পোস্টডক্টোরাল ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের প্রাথমিক ধাপ হিসেবে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে ‘নোটিশ অব ইনটেন্ট’ (Notice of Intent) জমা দিতে হবে। এরপর চূড়ান্ত আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৮ সেপ্টেম্বর ২০২৬।
আর্থিক সুবিধার ক্ষেত্রে এই ফেলোশিপ অত্যন্ত সমৃদ্ধ। নির্বাচিত গবেষকেরা বছরে ৬৩ হাজার ৮১৯ কানাডিয়ান ডলার (CAD) মূল বেতন পাবেন। এর বাইরে বিবিধ সুবিধাসহ মোট আর্থিক ক্ষতিপূরণের (Compensation) পরিমাণ দাঁড়াবে প্রায় ৭৬ হাজার কানাডিয়ান ডলার। এছাড়া গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য বছরে সর্বোচ্চ ৩০ হাজার ডলার পর্যন্ত বিশেষ তহবিল প্রদান করা হবে। তিন বছর মেয়াদি এই ফেলোশিপের পাশাপাশি আন্তর্জাতিক গবেষকদের জন্য কানাডায় ভিসা ও ওয়ার্ক পারমিট প্রাপ্তির ক্ষেত্রেও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করবে কর্তৃপক্ষ।
গবেষণার জন্য নির্ধারিত বিষয়ের তালিকায় সমসাময়িক বিজ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্র অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: ম্যাটেরিয়ালস সায়েন্স, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), কোয়ান্টাম ম্যাটেরিয়ালস, এনার্জি ট্রানজিশন এবং টেকসই উপকরণ (Sustainable Materials)।
আগ্রহী প্রার্থীদের আবেদনের সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), সর্বোচ্চ ছয় পৃষ্ঠার একটি গবেষণা প্রস্তাব (Research Proposal), পিএইচডির ট্রান্সক্রিপ্ট এবং প্রকাশিত গবেষণাপত্রের তালিকা জমা দিতে হবে। এর পাশাপাশি গবেষণার বাজেট পরিকল্পনা, একজন মেন্টরের সাপোর্ট লেটার এবং তিনটি সুপারিশপত্র (Recommendation Letter) প্রয়োজন হবে।
ফেলোশিপের বিস্তারিত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য তথ্যের জন্য আগ্রহী গবেষকদের ইনস্টিটিউট কোর্তোয়ার দাপ্তরিক ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন শুরু ১ নভেম্বর, যেভাবে করবেন