ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
পদ্মা ব্যারেজ আমরা করব, দ্বিতীয় পদ্মা সেতুও দরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে পদ্মা ব্যারেজ নির্মাণের পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার সকালে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘পদ্মা ব্যারেজ আমরা করব। কিন্তু পদ্মা সেতুও আমাদের দরকার। আর এটি বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
গোয়ালন্দের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, গোয়ালন্দের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা প্রণয়নের কাজও চলছে। শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা, বাণিজ্যসহ সব খাতে উন্নয়নের জন্য সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। চলতি অর্থবছরেই এসব পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে। উন্নয়ন কার্যক্রমে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষসহ সবাইকে সম্পৃক্ত করা হবে।
সড়ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, শুধু গোয়ালন্দ নয়, সারা দেশের রাস্তাঘাটের অবস্থা খারাপ। শুধু রাস্তাঘাটই নয়, প্রায় প্রতিটি খাতেই নানা সমস্যা পাওয়া গেছে। দীর্ঘদিন যারা ক্ষমতায় ছিলেন, তাঁদের অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, এসব সমস্যার সমাধান রাতারাতি সম্ভব নয়। অর্থের সংস্থান, পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন-সবকিছুতেই সময় লাগে। তবে তাঁরা আন্তরিকভাবে কাজ করছেন। চলতি অর্থবছরেই গোয়ালন্দের অনেক সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাম্প্রতিক সময়ে এনসিপিকে উদ্দেশ্য করে দেওয়া বক্তব্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘এনসিপি বা অন্য কোনো কিছু না, আমরা বাংলাদেশের সুষ্ঠু, সুস্থ এবং সাবলীল সংস্কৃতি দেখতে চাই। আমাদের প্রধানমন্ত্রীর আহ্বানও সেটিই।’ সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে তাঁরা কাজ করছেন বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে সংস্কৃতিতে পৃষ্ঠপোষকতার অভাবে এ খাতের অধঃপতন হয়েছে। এর প্রভাব যুবসমাজের মধ্যেও পড়েছে। আগামী দিনের ভবিষ্যৎ যুবসমাজ। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই লক্ষ্যেই তাঁরা নিবিড়ভাবে কাজ করছেন।
এর আগে সকালে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে গোয়ালন্দে পৌঁছান সংস্কৃতি প্রতিমন্ত্রী। তিনি উপজেলা পরিষদের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সাউন্ড সিস্টেম ও হারমোনিয়াম বিতরণ এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এদিন উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রবেশের সময় আনুষ্ঠানিক অভ্যর্থনার জন্য বিছানো লালগালিচা ব্যবহার না করে পাশের পথ দিয়ে হেঁটে যান প্রতিমন্ত্রী। ঘটনাটি উপস্থিত সবার মধ্যে আলোচনার জন্ম দেয়। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের