ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ ব্যাংকের এডি নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ১২ পরীক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদের লিখিত পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে ১২ জন পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজধানীর তিনটি পরীক্ষাকেন্দ্র থেকে তাদের আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) নেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের তাৎক্ষণিক শাস্তি দেওয়া হয়।
আটক ব্যক্তিদের মধ্যে সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল কেন্দ্র থেকে ৭ জন, ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ কেন্দ্র থেকে ৪ জন এবং উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ১ জন রয়েছেন।
আইবিএর শিক্ষক এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, আটক পরীক্ষার্থীদের প্রায় সবাই ডেবিট কার্ডসদৃশ বিশেষ ধরনের ক্ষুদ্র ডিজিটাল ডিভাইস ব্যবহার করছিলেন। পোশাকের ভেতরে বা পকেটে সিম-সংযুক্ত গোপন মূল অংশ এবং কানের ভেতরে অতি ক্ষুদ্র ইয়ারপিস স্থাপন করে তারা কেন্দ্রের বাইরে থাকা একটি চক্রের সহায়তায় উত্তর সংগ্রহ করছিলেন।
তদন্ত ও উদ্ধার প্রক্রিয়ায় জালিয়াতির অভিনব কৌশলের তথ্য উঠে আসে। এক পরীক্ষার্থীর পরিহিত স্যান্ডো গেঞ্জির ভেতরে বিশেষভাবে সেলাই করে লুকিয়ে রাখা ডিভাইসটি শনাক্ত করতে তিন দফা তল্লাশি চালাতে হয়।
উল্লেখ্য, গত ১৭ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল ২৬ জুলাই প্রকাশ করা হয়। এতে ৫ হাজার ১৪৯ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষার জন্য মনোনীত হন। শুক্রবার সকালে অনুষ্ঠিত সেই লিখিত পরীক্ষা চলাকালেই এ জালিয়াতির ঘটনা ধরা পড়ে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু