ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আরও চারজন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, ড. মো. ফেরদৌস হোসেন এবং ইয়াসমিন গফুরকে সদস্য হিসেবে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন চার সদস্য নিয়োগের ফলে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটিতে সদস্য সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি জনস্বার্থে তাদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন।
এতে আরও বলা হয়, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া এর মধ্যে যেটি আগে ঘটবে, ততদিন তারা পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
বর্তমানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।
তার সঙ্গে সদস্য হিসেবে রয়েছেন মো. সুজায়েত উল্যা, ড. মো. নাজমুল আমীন মজুমদার, অধ্যাপক এএসএম গোলাম হাফিজ, অধ্যাপক ড. এম সোহেল রহমান, ড. চৌধুরী সায়মা ফেরদৌস, অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, অধ্যাপক ডা. এ. টি. এম. ফরিদ উদ্দীন, অধ্যাপক ড. মো. শরীফ হোসেন, মেজর জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম, মো. মুনির হোসেন, অধ্যাপক ড. শাহনাজ সরকার, শাব্বির আহমদ চৌধুরী, ড. মো. মহিউদ্দিন, এম আমজাদ হোসেন, ড. মুহাম্মদ শাহীন চৌধূরী এবং এ. কে. এম. আফতাব হোসেন প্রামাণিক।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি