ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, তিনি বিশ্বাস করেন, শেখ হাসিনা ডিসেম্বরেই দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এগোবেন।
শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরেই আসবেন এবং আইনের মুখোমুখি হবেন। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এগোবেন। আমরা বিশ্বাস করি, মানুষের ক্ষমতা যত বড়ই হোক, আইনের ক্ষমতা তার চেয়েও বড়। আইন তার নিজস্ব গতিতেই তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে।’
বিচার বিভাগের বিভিন্ন সংকটের প্রসঙ্গ তুলে অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, বিচার বিভাগে এখনো নানা ধরনের সমস্যা রয়েছে। তার ভাষায়, কারও কাছে এটি দুর্নীতির সমস্যা, কারও কাছে টাউট-বাটপারদের দৌরাত্ম্য, আবার কারও মতে কাঠামোগত দুর্বলতা। তবে তার দৃষ্টিতে সবচেয়ে বড় সমস্যা মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব।
তিনি আরও বলেন, ‘আমি যদি বিচারকের পেশা বেছে নেই, তাহলে আমাকে ধরে নিতে হবে যে, আমি সমাজের অন্য দশটি চাকরির মতো এই পেশায় আসিনি। আমি এসেছি ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে, মানুষের প্রতি বিধাতাপ্রদত্ত ন্যায়বিচারের দায়িত্ব পালন করতে।’
আইনমন্ত্রী বলেন, বিচারকরা যেদিন এই চেতনা ধারণ করে বিচারকের আসনে বসবেন, সেদিনই দেশে প্রকৃত স্বাধীন ও নিরপেক্ষ ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে তিনি বিশ্বাস করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি