ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
রাজধানীতে শপিং ব্যাগে মিলল তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সবুজবাগের মাদারটেক বাগানবাড়ি এলাকায় একটি শপিং ব্যাগের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে খালপাড়ের একটি কালভার্টের নিচে ময়লার স্তূপ থেকে এসব উদ্ধার করা হয়।
সবুজবাগ থানা পুলিশ জানায়, সকাল ৮টার দিকে খবর পেয়ে মাদারটেক বাগানবাড়ি খালপাড়ের কালভার্টের নিচে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি শপিং ব্যাগের ভেতর থেকে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ২০ বছর বলে ধারণা করা হচ্ছে।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকী জানান, উদ্ধার হওয়া অংশের বাইরে শরীরের বাকি অংশ এখনো পাওয়া যায়নি। সেগুলো উদ্ধারে আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া অংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অন্য কোনো স্থানে তরুণীকে হত্যার পর পরিচয় গোপন ও লাশ গুমের উদ্দেশ্যে দেহ খণ্ডিত করে ঘটনাস্থলে ফেলে রেখে যাওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী