ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
যেসব এলাকায় আজ চার ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে টানা চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য গত সোমবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎ বিভ্রাট এড়াতে বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাই করা হবে। এ কাজের জন্য গোপালগঞ্জ পৌরসভা এলাকার ওজোপাডিকো দপ্তরের আওতাধীন কয়েকটি এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলো হলো—পাওয়ার হাউজ বাউন্ডারি সংলগ্ন ১০তলা বন্ধন ভবন, আরামবাগ, শাহিন স্কুল, আমেনা স্কুল রোড, রেশমা ইন্টা: স্কুল, লায়েকের মোড়, নীচুপাড়া, ইতালি মোড়, গুল্লি বাড়ি মোড়, লোহার ব্রিজ, মানিক সড়ক ও চেচানিয়াকান্দি এলাকা।
এ ছাড়া বিদ্যুৎ লাইন একই পোলে হওয়ায় ১১ কেভি মোহাম্মদ পাড়া ফিডারে সকাল ৮টা থেকে সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ হতে পারে।
ওজোপাডিকো জানিয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময়ের আগেও বা পরেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি