ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
গণতন্ত্রের মতপার্থক্য সংসদেই সমাধান হওয়া উচিত: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, যারা গণতান্ত্রিক সংস্কৃতিকে সংসদের বাইরে রাজপথে নিয়ে যেতে চান, তারা জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগের তাৎপর্য উপলব্ধি করতে পারছেন না।
বুধবার (৫ আগস্ট) সকালে বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাইয়ে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছে। তিনি বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত সেই বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণ ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মতপার্থক্য থাকতেই পারে। তবে সেই মতপার্থক্য সংসদে আলোচনার মাধ্যমে নিরসন করা উচিত। এটি রাজপথে নিয়ে যাওয়াকে তিনি গণতন্ত্রের ভাষা বলে মনে করেন না।
জুলাইয়ের শহীদদের স্মরণ করে জহিরউদ্দিন স্বপন বলেন, জাতি তাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন তাদের অবদান মানুষের স্মৃতিতে অম্লান থাকবে। তিনি বলেন, জুলাইয়ের আত্মত্যাগ দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে এবং সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষায় একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান বিএনপি সরকারের লক্ষ্য।
এর আগে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
দিনটি উপলক্ষে বরিশালে আলোচনা সভা, শহীদ স্মরণ, আলোকচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচিও পালিত হয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- কবে শুরু হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, জানাল কর্তৃপক্ষ
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো