ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু
পার্থ হক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের মাধ্যমে এমবিএ প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের কেমব্রিজ ইউনিভার্সিটির জজ বিজনেস স্কুল। বোস্তানি ফাউন্ডেশনের ‘কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এমবিএ স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ সুযোগ দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় আগামী ১৫ মে ২০২৭।
যুক্তরাজ্যের কেমব্রিজ শহরে অবস্থিত ইউনিভার্সিটি অব কেমব্রিজ ১২০৯ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ইংরেজিভাষী বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম এবং বিশ্বের তৃতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। কেমব্রিজ জজ বিজনেস স্কুল (জেবিএস) ১৯৯০ সালে জাজ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিজ নামে প্রতিষ্ঠিত হয়েছিল।
এই স্কলারশিপের আওতায় অ্যাকাউন্টিং ও ফিন্যান্স, অর্থনীতি, বিপণন, মানবসম্পদ ব্যবস্থাপনা, কৌশলগত ব্যবস্থাপনা এবং অপারেশনাল ম্যানেজমেন্ট বিষয়ে এমবিএ অধ্যয়নের সুযোগ রয়েছে। এ ছাড়া কেমব্রিজ জজ বিজনেস স্কুলের অধীনে অন্ট্রাপ্রেনিওরশিপ ও ইনোভেশন, সোশ্যাল ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি, বিজনেস অ্যানালিটিকস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টসহ আরও কয়েকটি ঐচ্ছিক কোর্সে অংশ নেওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের ৭৫ শতাংশ টিউশন ফি মওকুফ করা হবে। পাশাপাশি বোস্তানি ফাউন্ডেশনের মাধ্যমে দুই মাসের ইন্টার্নশিপের সুযোগ এবং আবাসন ও ভ্রমণ ভাতাও প্রদান করা হবে।
আবেদনের জন্য যেকোনো দেশের শিক্ষার্থী যোগ্য বিবেচিত হবেন। তবে আবেদনকারীর ভালো একাডেমিক ফল থাকতে হবে এবং কেমব্রিজের এমবিএ প্রোগ্রাম থেকে ভর্তির অফার অর্জন করতে হবে। এ ছাড়া স্নাতক পর্যায়ে ভালো ফলের পাশাপাশি জিম্যাট (GMAT) স্কোর জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে সিভি, ছবি, জিম্যাট স্কোরের সনদ এবং রেফারেন্স লেটার জমা দিতে হবে। প্রয়োজনীয় নথিপত্রের একটি অনুলিপি [email protected] ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপদ্ধতি ও অন্যান্য বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিতওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। আবেদন গ্রহণের শেষ তারিখ আগামী ১৫ মে ২০২৭।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত