ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
শেখ হাসিনার স্বাভাবিক বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাভাবিক বক্তব্য প্রচারে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, আদালতের আদেশে কেবল বিদ্বেষমূলক বক্তব্য না দেওয়ার নির্দেশনা ছিল, স্বাভাবিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই।
মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মো. আমিনুল ইসলাম বলেন, ‘কোর্টের অর্ডারে বলা ছিল, উনি যেন বিদ্বেষমূলক কোনো কথা না বলেন। সেখানে তাঁকে কিন্তু বক্তব্য দিতে বারণ করা হয়নি। শুধু বলা হয়েছে, বিদ্বেষমূলক বক্তব্য। যদি উনি স্বাভাবিক কথাবার্তা বলেন, ওটার ওপর তো কোনো নিষেধাজ্ঞা নাই।’
শেখ হাসিনা দুই বছর ধরে ভারতের আশ্রয়ে রয়েছেন। দেশে তাঁর প্রত্যাবর্তন এবং মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী রায় কার্যকর হবে। আপিল করার সুযোগ থাকলে আপিল নিষ্পত্তির পর তা কার্যকর হবে, আর আপিলের সুযোগ না থাকলে আইন অনুযায়ী অন্যভাবে প্রক্রিয়া সম্পন্ন হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১(৩) ধারা অনুযায়ী রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। সেই সময়সীমা অতিক্রম হওয়ায় শেখ হাসিনার আপিলের সুযোগ আর নেই। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির জামিন পাওয়ার নজির নেই।
সংবাদ সম্মেলনের শুরুতে গুম সংক্রান্ত খসড়া আইন নিয়ে প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, খসড়া আইনে গুমের ঘটনাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। বিচ্ছিন্ন কোনো গুমের ঘটনা স্বতন্ত্র ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে। আর যদি তা পদ্ধতিগত ও ব্যাপক আকারে সংঘটিত হয়, তাহলে তা মানবতাবিরোধী অপরাধ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য হবে।
জুলাই গণ-অভ্যুত্থান হত্যা মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরে মো. আমিনুল ইসলাম বলেন, এ পর্যন্ত ৫৯০টি অভিযোগের মধ্যে ১০৯টি বাছাই করা হয়েছে, যাতে সারা দেশের বিভিন্ন ঘটনার প্রতিফলন রয়েছে। যাত্রাবাড়ী, উত্তরা ও নরসিংদীর মতো এলাকার ঘটনাগুলো একীভূত তদন্তের আওতায় আনতে পারলে সময় সাশ্রয় হবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, চিফ প্রসিকিউটরের কার্যালয়ের লক্ষ্য আগামী এক বছরের মধ্যে তদন্ত ও বিচার উভয় প্রক্রিয়া সম্পন্ন করা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট