ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
‘কিং’ সিনেমার নতুন লুকে শাহরুখ? ভাইরাল ছবি ঘিরে জল্পনা
বিনোদন ডেস্ক: বহুল প্রতীক্ষিত ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান। এরই মধ্যে লন্ডনে শুটিংয়ের ফাঁকে তোলা তার একটি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর সেটিকে ঘিরেই নতুন করে শুরু হয়েছে ভক্ত-অনুরাগীদের নানা জল্পনা।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, শাহরুখ খান কালো রঙের একটি হুডি ও ‘VR-46’ লেখা কালো ক্যাপ পরে ছিলেন। মুখ আড়াল করার চেষ্টা করলেও ক্যাপের ফাঁক দিয়ে তার ব্লিচ করা চুল দেখা যায়। এ থেকেই অনেক নেটিজেনের ধারণা, পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমার নতুন লুক গোপন রাখতেই এমন সতর্ক ছিলেন এই অভিনেতা।
গুঞ্জন রয়েছে, ‘কিং’ সিনেমায় শাহরুখ খানকে সম্পূর্ণ ধূসর চুলের ভিন্নধর্মী এক লুকে দেখা যেতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত নির্মাতা কিংবা অভিনেতার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, লন্ডনে শুটিংয়ের ফাঁকে ঘুরতে বের হওয়ার সময় শাহরুখ খানের পরনে ছিল সাদা টি-শার্ট। সাধারণ পোশাকে থাকলেও ভক্তদের আগ্রহ এড়াতে পারেননি তিনি। এ সময় কয়েকজন ভক্ত-অনুরাগীর সঙ্গে ছবিও তোলেন এই তারকা।
এদিকে লন্ডনে শাহরুখ খানের বাড়িও এখন ভক্তদের অন্যতম আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, তার বাড়ির সামনে ভিড় করছেন অসংখ্য ভক্ত। অনেকেই সেখানে ছবি ও সেলফি ভিডিও ধারণ করছেন। দৃশ্যটি মুম্বাইয়ে শাহরুখ খানের বাসভবন ‘মান্নাত’-এর সামনে প্রতিদিনের ভক্তসমাগমের কথাই মনে করিয়ে দেয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি