ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
বিএনপি সব জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে পারেনি: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি দেশের সব জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে পারেনি। তাঁর দাবি, জনবিচ্ছিন্ন এ দলটির কোনো জবাবদিহিতাও নেই। একই সঙ্গে তিনি বলেন, দেশের ইতিহাসে এই প্রথম পার্বত্য চট্টগ্রামের কোনো প্রতিনিধি ছাড়াই একটি মন্ত্রণালয় পরিচালিত হচ্ছে।
রোববার (২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত ‘পাহাড়ে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের যে বিভাজন বা সংকট দেখা দিয়েছে, তা বর্তমান ক্ষমতাসীনদের কারণেই সৃষ্টি হয়েছে। তাঁর ভাষ্য, ক্ষমতায় যাওয়ার পরপরই তারা এ বিভাজন তৈরি করেছে। নির্বাচনের আগে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল এবং জুলাই সনদের সব সংস্কার বাস্তবায়নের কথা বলেছিল, কিন্তু এখন তা করছে না। এ কারণে রাজনৈতিক বিভাজনের দায় বর্তমান সরকার ও ক্ষমতাসীনদের ওপরই বর্তায় বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান শুধু সমতলের ঘটনা নয়, এটি পাহাড়েরও ঘটনা। তাঁর মতে, ওই গণ-অভ্যুত্থানে সমতল ও পাহাড়-উভয় অঞ্চলে সমানভাবে আন্দোলন সংগঠিত হয়েছিল। চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চঙ্গ্যা, বাঙালিসহ পাহাড়ের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জনগোষ্ঠীর মানুষ রাজপথে নেমে এসেছিল।
এনসিপির আহ্বায়ক বলেন, পাহাড়ি অঞ্চলের মানুষ-তিনি বাঙালি হোন কিংবা চাকমা, মারমা বা অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য-সবাই গণতন্ত্র ও জুলাই সনদের প্রশ্নে ঐক্যবদ্ধ অবস্থান নেবেন। তিনি বলেন, তাঁদের মূল লক্ষ্য হচ্ছে মানুষকে এ বিষয়ে সচেতন করা, যাতে তারা বুঝতে পারেন জুলাই সনদ সবার জন্য প্রযোজ্য এবং এর মাধ্যমে পাহাড়ের মানুষ কীভাবে উপকৃত হবেন।
নাহিদ ইসলাম বলেন, দেশে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে অর্থনৈতিক উন্নয়নের সুফল সমানভাবে বণ্টিত হবে। তিনি বলেন, অতীতে একটি সরকার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলেও জবাবদিহিতার অভাবে শেষ পর্যন্ত জনগণ তাদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে।
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পার্বত্য চট্টগ্রামের কোনো প্রকৃত প্রতিনিধি নেই। তাঁর দাবি, জবাবদিহিতার অভাবের কারণেই বর্তমান সরকারের মধ্যেও নানা ধরনের ঘাটতি দেখা যাচ্ছে।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, পাহাড় থেকে সমতল-এনসিপি সবার দল। ছাত্রশক্তি, যুবশক্তি, নারীশক্তি ও শ্রমশক্তিকে সঙ্গে নিয়ে দলটি সারা দেশে কাজ করবে। পাশাপাশি আগামী দিনে প্রতিটি উপজেলায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিশেষ গুরুত্ব দিয়ে এনসিপি অংশগ্রহণ করবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু
- প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ