ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
থালাপতি বিজয়ের ‘জন নায়াগন’ নতুন বিতর্কে, কর্ণাটকে বন্ধ প্রদর্শনী
বিনোদন ডেস্ক: অভিনেতা হিসেবে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ ঘিরে বিতর্ক যেন থামছেই না। সেন্সর–সংক্রান্ত জটিলতা কাটিয়ে সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর এবার কাবেরী নদীর পানি বণ্টন ইস্যুর প্রভাবে কর্ণাটকের একাধিক প্রেক্ষাগৃহে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সিনেমাটির প্রদর্শনী।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কাবেরী নদীর পানি বণ্টনকে কেন্দ্র করে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে চলমান বিরোধ আবারও তীব্র আকার ধারণ করেছে। এরই প্রভাব পড়েছে বিজয়ের বহুল আলোচিত সিনেমা ‘জন নায়াগন’–এর ওপর। পরিস্থিতির অবনতির কারণে কর্ণাটকের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটির নির্ধারিত প্রদর্শনী বাতিল করা হয়েছে।
জানা গেছে, কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটির নির্দেশের পর রাজ্যজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে নিরাপত্তার কথা বিবেচনা করে কয়েকটি প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ ‘জন নায়াগন’–এর প্রদর্শনী স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে কয়েকটি কন্নড়পন্থী সংগঠনও সিনেমাটির প্রদর্শনীর বিরোধিতা করেছে।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় বেঙ্গালুরুর কয়েকটি প্রেক্ষাগৃহ থেকে বিজয়ের সিনেমার পোস্টার ও প্রচারণার ব্যানার সরিয়ে ফেলা হয়েছে। কোথাও কোথাও ‘জন নায়াগন’–এর পোস্টারের ওপর অন্য সিনেমার পোস্টার লাগানো হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সংবেদনশীল এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।
সম্প্রতি কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটি কর্ণাটককে আগামী ১৫ দিন প্রতিদিন তিন হাজার ৫০০ কিউসেক পানি তামিলনাড়ুর দিকে ছাড়ার নির্দেশ দেয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামে কর্ণাটকের কৃষক ও কন্নড়পন্থী বিভিন্ন সংগঠন। তাদের দাবি, রাজ্য নিজেই তীব্র পানি সংকটে রয়েছে। এমন পরিস্থিতিতে অন্য রাজ্যে পানি ছাড়লে স্থানীয় কৃষকেরা ক্ষতির মুখে পড়বেন।
এদিকে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার জানিয়েছেন, এই নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার আইনি পদক্ষেপ নেবে। অন্যদিকে তামিলনাড়ু সরকার তাদের ন্যায্য পানির অংশ নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, ‘জন নায়াগন’ মুক্তির আগেও সেন্সর বোর্ডের আপত্তির কারণে সিনেমাটির মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছিল। পরে জটিলতা কাটিয়ে ২৩ জুলাই ছবিটি মুক্তি পায়। তবে মুক্তির পরও একের পর এক বিতর্ক ও জটিলতার মুখে পড়ছে থালাপতি বিজয়ের বহুল আলোচিত এই বিদায়ী সিনেমা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান