ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
২.৬২ সিজিপিএ নিয়েও যেভাবে যুক্তরাষ্ট্রে ফান্ডিং পেলেন রাফা তাসিন
পার্থ হক: উচ্চ সিজিপিএ না থাকলেও সঠিক পরিকল্পনা ও শক্তিশালী আবেদন একজন শিক্ষার্থীর বিদেশে উচ্চশিক্ষার পথ খুলে দিতে পারে এমনই একটি উদাহরণ তৈরি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী রাফা তাসিন। ২.৬২ সিজিপিএ নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের ল্যামার ইউনিভার্সিটিতে (Lamar University) কম্পিউটার সায়েন্সে মাস্টার্সে ভর্তি ও ফান্ডিং অর্জন করেছেন।
জানা গেছে, রাফা তাসিনের কোনো গবেষণা (রিসার্চ) অভিজ্ঞতা বা প্রকাশিত গবেষণাপত্র (পাবলিকেশন) ছিল না। তবুও তিনি নিজের সামগ্রিক একাডেমিক ও পরীক্ষার প্রোফাইলের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও আর্থিক সহায়তা পেতে সক্ষম হন।
তার প্রোফাইলে ছিল GRE-তে ৩০৮, TOEFL-এ ৮৬ এবং Duolingo English Test-এ ১১৫ স্কোর। পাশাপাশি বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে যথাযথ পরিকল্পনা ও কৌশলগত সিদ্ধান্ত তার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এই সাফল্য দেখিয়ে দেয়, বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শুধু সিজিপিএ-ই একমাত্র বিবেচ্য বিষয় নয়। আবেদনকারীর সামগ্রিক প্রোফাইল, ভাষা দক্ষতার পরীক্ষার ফল, পরিকল্পিত বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং সঠিকভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রাফা তাসিনের এই অর্জন কম সিজিপিএ নিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য নতুন করে অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত