ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
যে কারণে নিষিদ্ধ হতে পারে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট
ডুয়া ডেস্ক: মেটার স্মার্ট চশমা ব্যবহার করে জনসমক্ষে গোপনে ভিডিও ধারণ এবং তা ‘প্রাঙ্ক’ বা বিনোদনের নামে প্রকাশের প্রবণতা বাড়ছে। অনেক ক্ষেত্রেই এসব ভিডিও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির শামিল বলে অভিযোগ উঠেছে। এ কারণে প্রযুক্তি বিশ্বে মেটার স্মার্ট চশমা নিয়ে বেশ কিছুদিন ধরেই সমালোচনা চলছে। এমন পরিস্থিতিতে নিজেদের তৈরি স্মার্ট চশমা ব্যবহার করে গোপনে ভিডিও ধারণের পর হয়রানিমূলক বা আপত্তিকর কনটেন্ট প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানান, অন্যকে বিব্রত বা হয়রানির উদ্দেশ্যে ধারণ করা ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশের সুযোগ দেওয়া হবে না। বিশেষ করে তথাকথিত ‘পিকআপ লাইন’ ধরনের ভিডিও, যেখানে মানুষের অজান্তে তাদের প্রতিক্রিয়া ধারণ করে প্রকাশ করা হয়, সেসব কনটেন্ট সরিয়ে ফেলা হবে।
অ্যাডাম মোসেরি বলেন, ‘আমরা চাই না, কেউ গোপনে অন্যের ভিডিও ধারণ করে তাকে হয়রানি করুক এবং পরে সেই ভিডিও আমাদের প্ল্যাটফর্মে প্রকাশ করুক।’
বর্তমানে অনেক কনটেন্ট নির্মাতা মেটার স্মার্ট চশমা বা একই ধরনের পরিধানযোগ্য ক্যামেরা ব্যবহার করে সেবাকর্মী, পথচারী কিংবা জনসমক্ষে থাকা ব্যক্তিদের অজান্তে ভিডিও ধারণ করেন। পরে সেগুলো ‘প্রাঙ্ক’ বা ‘সামাজিক পরীক্ষা’ হিসেবে প্রকাশ করা হয়। তবে সমালোচকদের মতে, এসব ভিডিওর অনেকগুলোই বিনোদনের সীমা অতিক্রম করে সরাসরি হয়রানিতে পরিণত হয়। বিশেষ করে নারীদের অজান্তে তাদের সঙ্গে জনসমক্ষে হওয়া কথোপকথন ভিডিও করে প্রকাশ করার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।
এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে মেটার স্মার্ট চশমাকে কেউ কেউ ‘বিকৃত মানসিকতার মানুষের চশমা’ কিংবা ‘শিকারির চশমা’ বলেও আখ্যা দিচ্ছেন। এমন নেতিবাচক পরিচিতি পণ্যটির ভাবমূর্তির জন্যও অস্বস্তিকর হয়ে উঠেছে।
বিজনেস ইনসাইডারের তথ্য অনুযায়ী, জনসমক্ষে নারীদের সম্মতি ছাড়া নিয়মিত ভিডিও ধারণ ও প্রকাশ করা দুটি আলোচিত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইতোমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। মেটাও নিশ্চিত করেছে, স্মার্ট চশমায় ধারণ করা হয়রানিমূলক কনটেন্ট প্রকাশের কারণেই ওই দুটি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুধু কনটেন্ট নীতিমালা কঠোর করেই থেমে থাকেনি মেটা। স্মার্ট চশমার অপব্যবহার রোধে সম্প্রতি প্রতিষ্ঠানটি একটি সফটওয়্যার হালনাগাদ চালু করেছে। এর ফলে ভিডিও ধারণের সময় জ্বলে ওঠা এলইডি নির্দেশক আলো নিয়ন্ত্রণ করা হলে চশমার ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)