ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
জবিতে ভর্তি পরীক্ষায় ৮০ হাজার আবেদন
ডুয়া নিউজ : ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৮০ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। রোববার (১৫ ডিসেম্বর) আবেদনের সময় শেষ হচ্ছে। এই সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে এসব তথ্য জানা গেছে।
চার বছর পর গুচ্ছ থেকে বের হয়ে এবার স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে জবি। গত ১ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হয়। এবার ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৩১ জানুয়ারি।
শনিবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ৮০ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতিটি ইউনিটে ৪০ হাজার প্রার্থীর পরীক্ষার সুযোগ পাওয়ার কথা আছে। এবার বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন বলেন, ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর সম্ভাবনা নেই। তিনটি বিশ্ববিদ্যালয়ের একই দিনে ভর্তি পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, ইউনিটগুলো ভিন্ন। এ কারণে ভর্তি পরীক্ষায় কোনো সমস্যা হবে না।
গত ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় ২০২১-২২ সালে এসএসসি ও ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই শুধু আবেদন করতে পারবেন। অর্থাৎ সেকেন্ড টাইমারদের ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ