ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
আজ রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
নিজস্ব প্রতিবেদক: কেনাকাটার পরিকল্পনা করার আগে রাজধানীর কোন এলাকায় সাপ্তাহিক ছুটির কারণে দোকানপাট ও শপিং সেন্টার বন্ধ থাকবে, তা জেনে নেওয়া জরুরি। আজ রোববার ঢাকার বিভিন্ন এলাকায় একাধিক মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
রাজধানী ঢাকায় সপ্তাহের নির্দিষ্ট দিনে এলাকাভেদে দোকানপাট ও শপিং সেন্টার বন্ধ রাখা হয়। এ তথ্য জানা না থাকলে অনেকেই কেনাকাটা করতে গিয়ে ভোগান্তিতে পড়েন। তাই আজ রোববার কোন কোন এলাকার দোকান ও মার্কেট বন্ধ থাকবে, তা এক নজরে তুলে ধরা হলো।
আজ আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এলাকা, তেজগাঁও শিল্পাঞ্চল, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী বাণিজ্যিক এলাকা, নাখালপাড়া, মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া ও রায়েরবাগ এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
এ ছাড়া আজ বন্ধ থাকবে বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।
কেনাকাটার আগে সংশ্লিষ্ট এলাকার সাপ্তাহিক বন্ধের তালিকা জেনে নিলে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো সম্ভব হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা