ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
বিজিবিতে ১৭৪ অসামরিক পদে নিয়োগ, আবেদন শুরু ১৯ জুলাই
ডুয়া ডেস্ক: বাংলাদেশ বর্ডার গার্ডে (বিজিবি) ১৪ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন অসামরিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৯টি ক্যাটাগরিতে মোট ১৭৪টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শেষ হবে ২৮ জুলাই ২০২৬ রাত ১২টায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪তম গ্রেডে ইমাম/আরটি (পুরুষ) পদে ৬ জন এবং সহকারী লাইব্রেরিয়ান (পুরুষ) পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। এ দুটি পদের বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
১৬তম গ্রেডে অফিস সহকারী (পুরুষ) ১৭ জন, ল্যাবরেটরি টেকনিশিয়ান (পুরুষ) ১ জন, ড্রাফটসম্যান (পুরুষ) ১ জন এবং কার্পেন্টার (পুরুষ) ৩ জন নিয়োগ পাবেন। এসব পদের বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১৭তম গ্রেডে কমিউনিকেশন টেকনিশিয়ান পদে ১৪ জন, মিডওয়াইফ (মহিলা) পদে ৫ জন, সহকারী ওবিএম ড্রাইভার (পুরুষ) পদে ১২ জন, ক্যাটালগার (পুরুষ) ১ জন, ইলেকট্রিশিয়ান (পুরুষ) ১ জন এবং সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান (পুরুষ) ১ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ৯,০০০-২১,৮০০ টাকা।
১৮তম গ্রেডে টেইলর (পুরুষ) পদে ২ জন নিয়োগ পাবেন। বেতন স্কেল ৮,৮০০-২১,৩১০ টাকা।
২০তম গ্রেডে লস্কর (পুরুষ) পদে ৬ জন, অফিস সহায়ক পদে ৮ জন, বাবুর্চি (পুরুষ) পদে ৬২ জন, মেসওয়েটার (পুরুষ) পদে ২ জন, মালী (পুরুষ) পদে ৯ জন এবং পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ) পদে ২২ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২৮ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর। বিবাহিত ও অবিবাহিত উভয় ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন।
আগ্রহীরা নির্ধারিতওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন ও নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
আবেদন ফি ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৭ থেকে ১৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিঅনুযায়ী, আবেদন গ্রহণ শুরু হবে ১৯ জুলাই ২০২৬ সকাল ১০টায় এবং শেষ হবে ২৮ জুলাই ২০২৬ রাত ১২টায়। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বিজিবির নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- যেভাবে সহজে অনলাইনে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল