ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ইংল্যান্ড ম্যাচে চমক রাখছেন স্কালোনি?
স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার (১৫ জুলাই) রাতে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে কানসাস সিটিতে শেষ অনুশীলন শেষে আটলান্টায় পৌঁছেছে লিওনেল স্কালোনির দল। ফাইনালে ওঠার লড়াইয়ের আগে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে দুটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
সোমবারের অনুশীলনে শুরুতে হালকা ওয়ার্ম-আপ করেন আর্জেন্টাইন ফুটবলাররা। এরপর বল নিয়ে ছোট পরিসরের অনুশীলন এবং একটি সংক্ষিপ্ত প্রস্তুতি ম্যাচে অংশ নেন তারা। তবে সম্ভাব্য শুরুর একাদশ নিয়ে এখনো কোনো নির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করেননি কোচ লিওনেল স্কালোনি।
ধারণা করা হচ্ছে, ম্যাচের আগের দিন আটলান্টায় অনুষ্ঠিত শেষ অনুশীলন সেশনেই কৌশল, রক্ষণভাগের পরিকল্পনা এবং সেট-পিস নিয়ে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করবেন আর্জেন্টিনার কোচিং স্টাফ।
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে জয় পেলেও আর্জেন্টিনার পারফরম্যান্স প্রত্যাশামতো ছিল না। প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হওয়ার পরও জয় নিশ্চিত করতে অতিরিক্ত ৩০ মিনিট খেলতে হয়েছে। তবু স্কালোনি তার পরিচিত ও নিয়মিত একাদশের ওপরই আস্থা রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
মিশরের বিপক্ষে যে একাদশ মাঠে নামিয়েছিলেন, সুইজারল্যান্ডের বিপক্ষেও একই দল খেলিয়েছিলেন স্কালোনি। তার মতে, মিশরের বিপক্ষে দল ম্যাচ নিয়ন্ত্রণ করেছে এবং একাধিক সুযোগও তৈরি করেছে। তবে গোলের সামনে ব্যর্থতা এবং কয়েকটি রক্ষণাত্মক ভুল ছিল দলের প্রধান সমস্যা।
তবে ইংল্যান্ডের বিপক্ষে কিছু কৌশলগত পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মাঝমাঠের পারফরম্যান্সে কোচিং স্টাফ পুরোপুরি সন্তুষ্ট নয়। যদিও চোট নয়, ক্র্যাম্পের কারণে লিয়ান্দ্রো পারেদেস কিছুটা ভুগলেও বড় কোনো শঙ্কা নেই।
টিওয়াইসি স্পোর্টস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ডান প্রান্তে নাহুয়েল মোলিনার পরিবর্তে সুযোগ পেতে পারেন মন্টিয়েল। একই সঙ্গে মাঝমাঠে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের জায়গায় দেখা যেতে পারে নিকোলাস গনসালেসকে।
তবে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা এখনো নিশ্চিত নয়। একাদশ গোপন রাখাই স্কালোনির পুরোনো অভ্যাস। ম্যাচের আগে ড্রেসিংরুমে শেষ দলীয় বৈঠকের আগ পর্যন্ত তিনি নিজের পরিকল্পনা প্রকাশ করতে চান না। ফলে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনা কোন একাদশ নিয়ে মাঠে নামবে, তা জানতে অপেক্ষা করতে হবে ম্যাচ শুরুর ঠিক আগ পর্যন্ত।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?