ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
বড় সুখবর দিলেন নেইমার
নিজস্ব প্রতিবেদক: পেশাদার ফুটবল থেকে অবসর গ্রহণের জোরালো গুঞ্জনের মধ্যেই স্বস্তির বার্তা দিলেন নেইমার জুনিয়র। দীর্ঘ টালবাহানা আর জল্পনার অবসান ঘটিয়ে আগামী ১৭ জুলাই প্রিয় ক্লাব সান্তোসে ফিরছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বিশ্বকাপের ব্যর্থতা ও মানসিক গ্লানি ঝেড়ে ফেলে পুনরায় ক্লাব ফুটবলে মনোনিবেশ করতেই তার এই প্রত্যাবর্তন বলে মনে করা হচ্ছে।
সান্তোস ক্লাব কর্তৃপক্ষের তথ্যমতে, আগামী ১৭ জুলাই ক্লাবের কিং পেলে সিটি অনুশীলন কেন্দ্রে যোগ দেবেন নেইমার। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ক্লাবের সাথে তার বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে। সেই চুক্তি অনুযায়ীই আগামী মৌসুমের প্রস্তুতি শুরু করবেন এই তারকা ফুটবলার।
সদ্য সমাপ্ত বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর নেইমারের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন ওঠে। এমনকি ব্রাজিলের কিছু প্রভাবশালী সংবাদমাধ্যম দাবি করেছিল, নেইমার স্থায়ীভাবে বুট তুলে রাখার কথা ভাবছেন। জাতীয় দলের হয়ে দীর্ঘদিন মাঠ মাতালেও প্রত্যাশিত সম্মান না পাওয়ার আক্ষেপ এবং পাহাড়সম মানসিক চাপ তাকে বিমর্ষ করে তুলেছিল। নরওয়ের বিপক্ষে হারের পর মাঠেই তার অশ্রুসিক্ত চোখ ফুটবল বিশ্বকে বিষাদগ্রস্ত করে তোলে। ম্যাচ শেষে তার মন্তব্যেও জাতীয় দলের জার্সি তুলে রাখার ইঙ্গিত পাওয়া গিয়েছিল।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবকাশ যাপন করা নেইমার ক্যারিয়ারের পরবর্তী ধাপ নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। তার সামনে এখন তিনটি পথ খোলা সান্তোসে ফিরে চুক্তির মেয়াদ শেষ করা, কম চাপের কোনো লিগে পাড়ি জমানো অথবা চিরতরে ফুটবলকে বিদায় বলা। তবে নেইমারের বাবা নেইমার দা সিলভা এবং ঘনিষ্ঠ বন্ধু ক্রিস গেদেস তাকে খেলা চালিয়ে যাওয়ার জন্য আবেগঘন অনুরোধ জানিয়েছেন। তার বাবা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘বাবা হিসেবে তোমার কাছে আমার অনুরোধ ফুটবল খেলা চালিয়ে যাও। পুনরায় মাঠে নিজের হাসিটা ফিরিয়ে আনো।’
এদিকে নেইমারের ফেরার অপেক্ষায় দিন গুনছে সান্তোস। আগামী ১৭ জুলাই তার সঙ্গে দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে প্যারাগুয়ের গুস্তাভো কাবায়েরোরও। নেইমারের অনুপস্থিতিতে বর্তমানে কোচ কুকা দলকে লিগের ১৯তম রাউন্ডের জন্য প্রস্তুত করছেন। আগামী ১৬ জুলাই বোতাফোগোর বিপক্ষে মাঠে নামবে সান্তোস, এরপর রয়েছে কোপা সুদামেরিকানার গুরুত্বপূর্ণ ম্যাচ।
তবে ক্লাব ফিরলেও নেইমারকে এখনই ম্যাচ স্কোয়াডে দেখা যাবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কোচিং স্টাফের মতে, অনুশীলনে ফেরার পর তার শারীরিক ফিটনেস এবং মানসিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। নেইমারের প্রস্তুতির ওপর ভিত্তি করেই পরবর্তী ম্যাচগুলোতে তার অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সান্তোস কর্তৃপক্ষ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর