ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
কেপ ভার্দের খেলোয়াড়ের ওপর বিরক্ত হয়েছিলেন মেসি
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ আটটি গোল আছে তার নামের পাশে। গোল করার পাশাপাশি নিজের অনুপ্রেরণাদায়ী পারফরম্যান্স দিয়ে আর্জেন্টিনাকে পৌঁছে দিয়েছেন কোয়ার্টার ফাইনালেও।
তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের এই পথচলা খুব যে মসৃণ ছিল তা বলা যাবে না। রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হারাতে হয়েছে তাদের। এরপর শেষ ষোলোতে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। এবার কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।
কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ছবিতে দেখা যায়, বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দের ডিফেন্ডার রবার্তো লোপেসের সঙ্গে কথোপকথনে ব্যস্ত মেসি। পরে সেই মুহূর্তের ঘটনা নিজেই তুলে ধরেছেন লোপেস।
একটি টক শোতে তিনি বলেন, ‘আসলে বিশেষ কিছু হয়নি। মেসি যখন আমার সামনে এলো, তখন আমি হালকা করে তাকে ধাক্কা দিয়েছিলাম। শুধু নিশ্চিত হতে চেয়েছিলাম, সে সত্যিই বাস্তব মানুষ কি না। তাকে ছুঁয়ে দেখতে চেয়েছিলাম সে মানুষই কিনা। বিষয়টি সে খুব একটা ভালোভাবে নেয়নি।’
এরপর মেসি তাকে কী বলেছিলেন, সেটিও জানান লোপেস। মেসি বলেছিল, ‘লোপেস, এটা ফাউল। এখানে তো বলই নেই। আমাকে স্পর্শ করো না।’
‘আমার মনে হয়েছে, সে আমাকে একটু বিভ্রান্ত করার চেষ্টা করছিল। তাই আমি বিষয়টিকে গুরুত্ব দিইনি। এরপর খেলা চলতে থাকে। প্রথমার্ধ শেষ হওয়ার পর আমি তাকে বলি, ‘দেখো, তোমাকে শুধু ছুঁয়ে নিশ্চিত হতে চেয়েছিলাম। কারণ তুমি যদি আমার পেছনে থাকো, তাহলে আমি বড় সমস্যায় পড়ব।’ এরপর আমরা হাত মিলিয়ে যার যার মতো খেলা চালিয়ে যাই।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?