ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপ উন্মাদনা ঘিরে সহিংসতা নয়, দেশবাসীর প্রতি ক্রীড়া প্রতিমন্ত্রীর আহ্বান
নিজস্ব প্রতিবেদক: চলমান ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যে উন্মাদনা বিরাজ করছে, তা যেন কেবল আনন্দ-উৎসবেই সীমাবদ্ধ থাকে এবং কোনোভাবেই সহিংসতা বা প্রাণহানির কারণ না হয় এমন আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে বেসরকারি সংসদ সদস্যদের উত্থাপিত একটি বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে স্পিকারের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে এ আহ্বান জানান তিনি।
দেশজুড়ে বিশ্বকাপ ফুটবলের প্রভাব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় ভাসছে। দেশের প্রায় সব মানুষ, বিশেষ করে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এ নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিভিন্ন মাধ্যমে সবাই বিশ্বকাপের ম্যাচ উপভোগ করছেন।
বিশ্বকাপকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মো. আমিনুল হক বলেন, ‘সারা দেশবাসীর কাছে একটা আহ্বান জানাতে চাই, আমরা দেখেছি এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বেশ কিছু সহিংসতা ঘটেছে। বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আমার কাছে যে তথ্য আছে, তাতে ১০ জন মারা গেছে, এটা দুর্ভাগ্যজনক।’
তিনি আরও বলেন, ‘খেলা একটি আনন্দদায়ক বিষয়। এটিকে ঘিরে উন্মাদনা ও উৎসাহ থাকবে, সেটাই স্বাভাবিক। ঘরে ঘরে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতা চলছে। ব্রাজিল সমর্থকেরা তাদের দল হেরে যাওয়ায় হতাশ। তবে দেশে ব্রাজিল-আর্জেন্টিনাকে ঘিরে যে আবহ তৈরি হয়েছে, তা যেন আনন্দময় থাকে এবং কোনোভাবেই যেন প্রাণনাশের ঘটনার কারণ না হয়।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল