ঢাকা, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
ফের ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগের পর ইরানের বিভিন্ন স্থানে একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে শক্তিশালী হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৮ জুলাই) মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার আগে ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা মেহের নিউজ দক্ষিণাঞ্চলের সিরিক এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনার খবর প্রকাশ করে।
সেন্টকমের দাবি, মঙ্গলবার হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায় ইরান। ওই ঘটনার প্রতিক্রিয়ায় বুধবার রাতে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।
মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী, অভিযানের লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতার উল্লেখযোগ্য ক্ষতি করা। একই সঙ্গে বাণিজ্যিক জাহাজে হামলাকে তারা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেছে।
সেন্টকম আরও বলেছে, আন্তর্জাতিক জলপথে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এমন কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা ইঙ্গিত দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- এসএসসি পাস শিক্ষার্থীদের ২ বছরের বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- আপনার মোবাইল থেকে ছবিসহ তথ্য চুরি করছে যেসব অ্যাপ
- ঢাবিকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ আগস্ট)
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- ফেসবুক পোস্ট ঘিরে ঢাবির হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ