ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু বিষয়ে যা জানালেন ডোনাল্ড ট্রাম্প
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয়। ২০ ফেব্রুয়ারি মিয়ামিতে অনুষ্ঠিত এফআইআই প্রায়োরিটি সামিটে এক বক্তৃতায় তিনি বলেন, “তৃতীয় বিশ্বযুদ্ধে কারও লাভ হবে না, কিন্তু আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে খুব বেশি দূরে নেই।”
তবে তিনি নিশ্চিত করেছেন যে, এমন কোনো যুদ্ধ তিনি হতে দেবেন না এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ক্ষমতায় থাকলে পৃথিবী যুদ্ধের মধ্যে ডুবে যেতো।
এছাড়া তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি কোনো বিশ্বযুদ্ধে জড়ায় তবে তা হবে না এবং তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হলে যুক্তরাষ্ট্র এতে অংশ নেবে না। ট্রাম্প আরও বলেছেন, “এই অর্থহীন চলমান যুদ্ধগুলো আমরা থামাতে পারব এবং ভবিষ্যতে আমরা আরও শক্তিশালী হয়ে উঠব।”
ট্রাম্প তার বক্তব্যে নিজের ভবিষ্যদ্বাণী ক্ষমতার প্রশংসা করে বলেন, “ইলন মাস্ক বলেছিলেন, ‘ইউক্রেন নিয়ে প্রেসিডেন্টের যে ধারণা তা একদম ঠিক।’ এটা দুঃখের যে বহু বাবা-মা তাদের সন্তানদের হারিয়েছেন এবং বহু সন্তান তাদের বাবা-মাকে হারিয়েছেন।”
গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ হিসেবে আখ্যায়িত করার পর ট্রাম্প তাকে সতর্ক করেছিলেন। জেলেনস্কি বলেছেন, ট্রাম্প বর্তমানে রাশিয়ার দেওয়া মিথ্যা তথ্যের মধ্যে বাস করছেন যার পরিপ্রেক্ষিতে ট্রাম্প তাকে পাল্টা সমালোচনা করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ