ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
খামেনি হ’ত্যার যেসব কারণ জানাল হুথি
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির মৃত্যুকে ঘিরে নতুন দাবি তুলেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। সংগঠনটির দাবি, ফিলিস্তিনের প্রতি খামেনির দৃঢ় অবস্থান এবং প্রতিরোধ আন্দোলনের প্রতি তার সমর্থনের কারণেই তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।
ইরানি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হুথির মুখপাত্র মোহাম্মদ আল-বুখাইতি এ দাবি করেন।
সাক্ষাৎকারে আল-বুখাইতি বলেন, ‘খামেনি ছিলেন প্রতিরোধ ও স্বাধীনতার প্রতীক। তার নেতৃত্ব বিশ্বের বিভিন্ন জাতিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াতে অনুপ্রাণিত করেছে।’
তিনি আরও দাবি করেন, ইসলামি বিশ্বের জন্য খামেনির রাজনৈতিক ও আদর্শিক দৃষ্টিভঙ্গি এবং ফিলিস্তিনকে মুক্ত করার প্রচেষ্টাই পশ্চিমা দেশগুলোকে তাকে হত্যার সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘ চার মাস পর তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় রোববার (৫ জুলাই) সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) তার এবং পরিবারের সদস্যদের জানাজা অনুষ্ঠিত হয়।
শিয়া ধর্মীয় নেতা জাফর সোবহানি জানাজার নামাজে ইমামতি করেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, জানাজার নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার প্রধান প্রাঙ্গণ শোকাহত মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়।
রাষ্ট্রীয় আয়োজনে জানাজার নামাজ তিনটি পৃথক ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে আয়াতুল্লাহ আলী খামেনির জন্য জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় ধাপে তার পরিবারের সদস্য সাইয়্যেদে বুশরা হোসেইনি খামেনি, মেসবাহ আল-হোদা বাকেরি এবং জাহরা হাদ্দাদ আদেলের জানাজা পড়ানো হয়। সর্বশেষ ধাপে তার নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়েগানির জানাজার নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ